যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ১৬:২২
যুদ্ধবিরতির সময়ে নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করছে ইরান। দেশটির সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়াতে এই সময়ের একটি মুহূর্তও নষ্ট করা হবে না। রোববার আল জাজিরার প্রতিবেদনে তার বক্তব্য উল্লেখ করা হয়।
তিনি বলেন, আমরা একটি মুহূর্তও অপচয় করব না বা এ বিষয়ে কোনো অবহেলা করব না।
একই সময় তিনি সতর্ক করে বলেন, শত্রুপক্ষ যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী তার জবাবে কঠোর ও নির্ণায়ক প্রতিক্রিয়া জানাবে।
ইরানি সামরিক কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতির সময় সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রস্তুতি এবং প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার কাজ চলছে।
সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাজারো বিমান হামলায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এসব হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
