২২ জুলাই ২০২৬, বুধবার, ১৪:০০

শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি

গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ০০:৩২

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ। 

বুধবার (৮ এপ্রিল) গাজা সিটির পশ্চিমে আল-রশিদ উপকূলীয় সড়কে যাতায়াতের সময় তাঁকে লক্ষ্য করে এই প্রাণঘাতী হামলা চালানো হয়। আল জাজিরা মুবাশার কর্তৃপক্ষ তাঁদের এই সাহসী সংবাদদাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মোহাম্মদ উইশাহ একটি গাড়িতে করে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাওয়ার সময় ইসরায়েলি ড্রোন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র সরাসরি গাড়িটিতে আঘাত হানে। এতে মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলার অভিযোগ উঠে আসছে। গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, চলমান এই যুদ্ধে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

আরও পড়ুন