নতুন রেকর্ড করলেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৬
সৌদি প্রো লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর নৈপুণ্যে আল নাসর ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আল-হাজেমকে। এই জয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আল নাসর।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দল শক্তিশালী না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন রোনালদো। ধর্মঘটের কারণে লিগের দুটি এবং এএফসি কাপে একটি ম্যাচে অনুপস্থিত থাকার পর মাঠে ফিরেই গোল করে নিজের উপস্থিতি জানান দেন এই পর্তুগিজ তারকা।
ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি এরিয়ার ভিড়ের মধ্যে নিখুঁত পাসে রোনালদোকে খুঁজে পান কিংসলে কোমান। বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন তিনি। অফসাইড সন্দেহে ভিএআর পরীক্ষা হলেও গোলটি বহাল থাকে। ৩০ বছর বয়স পেরোনোর পর এটি ছিল রোনালদোর ক্যারিয়ারের ৫০০তম গোল।
আধঘণ্টার মাথায় জোয়াও ফেলিক্সের অ্যাসিস্টে ব্যবধান বাড়ান কোমান। বিরতির আগে রোনালদো আবারও জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
দ্বিতীয়ার্ধেও আল নাসরের আধিপত্য অব্যাহত থাকে। ৭৭ মিনিটে একক প্রচেষ্টায় দলের তৃতীয় গোল করেন ব্রাজিলিয়ান অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে কোমানের ছোট পাস থেকে আড়াআড়ি শটে নিজের দ্বিতীয় গোলটি সম্পন্ন করেন রোনালদো।
এই জয়ে টানা অষ্টম লিগ ম্যাচে জয় তুলে নিল আল নাসর। পয়েন্ট টেবিলে আল হিলালের চেয়ে এক পয়েন্ট এগিয়ে তারা শীর্ষস্থান দখল করেছে। আগের ম্যাচে ১০ জনের আল ইত্তিহাদ-এর সঙ্গে ড্র করেছিল আল হিলাল।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
