বেনাপোল বন্দরে দুই দিন বন্ধ আমদানি-রপ্তানি
বাণিজ্য ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০৩
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাপ্তাহিক ছুটিতে দুই দিন বন্ধের কবলে পড়েছে বেনাপোল বন্দরের সাথে ভারতের আমদানি রপ্তানি বাণিজ্য। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার ২১শে ফেব্রুয়ারি সরকারি ছুটির কারণে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রোববার থেকে যথারীতি পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
জানা যায়, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সাথে আমদানি, রপ্তানি পণ্যের প্রায় ৮০ শতাংশই এ বন্দর দিয়ে হয়ে থাকে। একদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও শিল্পপ্রতিষ্ঠান, গার্মেন্টস খাত ও পাইকারি বাজারে এর প্রভাব পড়ে। বর্তমানে দুই দেশের বন্দরে শত শত ট্রাক পণ্য নিয়ে অবস্থান করছে। বন্দরের কার্যক্রম শুরু হলে এসব পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করবে ও পণ্য চালান খালাস করা হবে।
আরও পড়ুন
- • ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম
- • কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- • মুক্তির পর অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি তুললেন রাহুল গান্ধী
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
