যুবরাজের সেঞ্চুরি বৃথা, সুপার এইটে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩৪
কানাডার যুবরাজ সিং সামরার রেকর্ডগড়া সেঞ্চুরিও শেষ পর্যন্ত হার ঠেকাতে পারেনি। প্রত্যাশিত জয় তুলে নিয়ে ২৯ বল ও ৮ উইকেট হাতে রেখে সুপার এইটে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ষষ্ঠ দল হিসেবে শেষ আট নিশ্চিত করল কিউইরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে নিজেদের সর্বোচ্চ ১৭৩ রান তোলে কানাডা জাতীয় ক্রিকেট দল। জবাবে মাত্র ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলর সঙ্গে সুপার এইটে উঠেছে ব্ল্যাক-ক্যাপসরা।
১৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ৩০ রানের মাথায় ৪ বলের ব্যবধানে দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ৬ ও ফিন অ্যালেন ২১ রানে বিদায় নেন।
তবে এরপর ম্যাচে আর কোনো বাধা আসতে দেননি রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। ৭৩ বলে তাদের অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত হয় কিউইদের। রাচিন ৩৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ফিলিপস ৩৬ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৭৬ রানে অপরাজিত ছিলেন।
এর আগে ওপেনিং জুটিতেই শতরান পার করে কানাডা। যুবরাজ সিং সামরা ও দিলপ্রিত বাজওয়া মিলে গড়েন ১১৬ রানের জুটি। বাজওয়া ৩৬ রানে আউট হলে ভাঙে এই জুটি।
ইনিংসের শেষভাগে দ্রুত উইকেট হারালেও যুবরাজ ছিলেন অবিচল। ৫৮ বলে সেঞ্চুরি ছুঁয়ে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েন তিনি। শেষ পর্যন্ত ৬৫ বলে ১১ চার ও ৬ ছক্কায় ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ওপেনার। তবে তার এই ইনিংস দলকে জয়ের পথে নিতে পারেনি।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
