সব গুঞ্জনের মাঝে স্বস্তির খবর, মাঠে ফিরছেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৩৫
ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো প্রকাশ্যে কিছু না বললেও, তার চলমান ধর্মঘটের অবসান ঘটতে যাচ্ছে—এমন খবরই প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইএসপিএন ব্রাসিলের সূত্র অনুযায়ী, পর্তুগিজ মহাতারকা সৌদি প্রো লিগে আল নাস্রের হয়ে আল-ফাতেহর বিপক্ষে ম্যাচে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
এই খবর সত্যি হলে আল নাস্র ও রোনালদোর মধ্যকার সাম্প্রতিক টানাপোড়েনের অবসান ঘটবে। দলবদলে ক্লাবের নিষ্ক্রিয়তায় অসন্তুষ্ট হয়ে এরই মধ্যে আল নাস্রের হয়ে দুটি ম্যাচ খেলেননি রোনালদো। যদিও তাকে ছাড়াই আল রিয়াদ ও আল ইত্তিহাদের বিপক্ষে যথাক্রমে ১-০ ও ২-০ ব্যবধানে জয় পেয়েছে ক্লাবটি।
রোনালদোকে ঘিরে গত কয়েক দিনে ছড়িয়েছে নানা গুঞ্জন। ম্যাচ বয়কট করায় তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হতে পারে এবং আর্থিক জরিমানার কথাও নাকি ভাবছে ক্লাব—এমন খবর প্রকাশ পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে।
এরই মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে আরেকটি গুঞ্জন। মেজর সকার লিগে লিওনেল মেসি ও রোনালদোকে এক দলে খেলানোর স্বপ্ন দেখছেন ইন্টার মায়ামির কর্ণধার ডেভিড বেকহ্যাম। আল নাস্রের সঙ্গে রোনালদোর চলমান পরিস্থিতির দিকে নাকি নজর রাখছে এমএলএসের ক্লাবটি।
এই ‘দ্বন্দ্ব’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোনালদোর সাবেক ক্লাব সতীর্থ টনি ক্রুস। সৌদি প্রো লিগের সমালোচনা করে তিনি প্রশ্ন তুলেছেন—রোনালদো সৌদিতে যাওয়ার আগে আদৌ কেউ দেশটির ফুটবল নিয়ে আগ্রহ দেখাত কি না।
সব বিতর্কের মাঝেই স্বস্তির খবর দিয়েছে ইএসপিএন ব্রাসিল। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বয়কটের ইতি টানতে যাচ্ছেন রোনালদো। আগামী শনিবার সৌদি প্রো লিগে আল নাস্রের হয়ে আল-ফাতেহর বিপক্ষে মাঠে নামবেন তিনি।
তবে তার আগে আরেকটি ম্যাচ খেলবে আল নাস্র। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এ বুধবার তুর্কমেনিস্তানের ক্লাব আরকাদাগের মুখোমুখি হবে সৌদি দলটি। ইএসপিএন ব্রাসিলের তথ্য অনুযায়ী, ওই ম্যাচে রোনালদোকে ছাড়াই খেলতে হবে আল নাস্রকে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
