১৫ জুন ২০২৬, সোমবার, ০০:১৫

শিরোনাম
ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুর, আগস্টে সংযোগ কক্সবাজারে হচ্ছে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী ভারতের আপত্তিতে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

বেনজীরের গ্রেপ্তারের পর তার পুরনো বক্তব্য ভাইরাল

বেনজীরের গ্রেপ্তারের পর তার পুরনো বক্তব্য ভাইরাল

নিজস্ব প্রতিবেদিক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৮:৪৪

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে উক্ত দেশটির পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পুরনো বক্তব্য নিয়ে নতুন করে জনগণ সমালোচনা করছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে বেনজীর আহমেদকে বলতে শোনা যায়, ‘আমি সবসময় সন্ত্রাসীদের বলি, নেভার আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অব দ্য গভর্নমেন্ট, অ্যান্ড দ্য পাওয়ার অব দ্য পিপলস। জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায়, তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। আপনাদের সহযোগিতা নিয়ে এই যে হাজার দুয়েক লোক, টোকাই (খুঁজে) নিয়ে আসব আমরা। বাড়ি বাড়ি থেকে টোকাইয়া (খুঁজে) নিয়ে আসব। মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসব।

বক্তব্যটি ভিডিও শেয়ার করে নেটিজেনরা লিখছেন, বেনজীর আহমেদের কথা তার ওপরই সত্য হলো। সুদূর দুবাইয়ে পালিয়েও গ্রেপ্তার হলেন তিনি, পেলেন না রক্ষা।

বেনজীরের বিরুদ্ধে দুদকের ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে দুইটি মামলা পাসপোর্ট জালিয়াতি এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় রেড নোটিশ জারি করা হয়। সেই নোটিশে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন