বৃষ্টিতে মাঠে ডিএনসিসি প্রশাসক, ভাইরাল ভিডিওতে প্রশংসার ঝড়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ০০:১৪
রাজধানীতে বুধবার (৬ মে) সন্ধ্যার বৃষ্টির পর জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমে সরেজমিনে কাজ তদারকি করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। বৃষ্টির পানির দ্রুত নিষ্কাশন নিশ্চিত করতে বিভিন্ন সড়ক, ড্রেন ও জলাবদ্ধ এলাকাগুলো ঘুরে দেখেন তিনি এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এসময় নগরবাসীর ভোগান্তি কমাতে চলমান কার্যক্রমের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন ডিএনসিসি প্রশাসক।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যেই তিনি সরাসরি মাঠ পর্যায়ে কাজ পর্যবেক্ষণ করছেন।
ভিডিওটি ঘিরে এক নেটিজেন মন্তব্য করেন, “একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সফিকুল ইসলাম খান মিল্টন যেভাবে মাঠে, ময়দানে, ড্রেনে, বৃষ্টির মধ্যে রাস্তায় নেমে নজরদারি করছেন, তাহলে ঢাকার মানুষ খুব দ্রুত জঞ্জালমুক্ত শহর দেখতে পাবে ইনশাআল্লাহ। ঢাকাবাসী এমন কর্মঠ একজন মেয়রই চায়। মিল্টন ভাইয়ের জন্য শুভকামনা রইলো।”
সামাজিক মাধ্যমে অনেকেই তার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং নগর ব্যবস্থাপনায় এমন তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • নতুন গানে পরীমণি
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
