০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৬

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

এবার ঈদ বাজারে এলো 'নাসীরুদ্দিন পাটোয়ারী'

এবার ঈদ বাজারে এলো 'নাসীরুদ্দিন পাটোয়ারী'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ০১:৩৮

কোরবানির ঈদকে সামনে রেখে এক ব্যতিক্রমী কাণ্ডে আলোচনায় এসেছে একটি গরু যার নাম রাখা হয়েছে ‘নাসীরুদ্দিন পাটোয়ারী’। গরুটির মালিকের দাবি, এটি অতিরিক্ত চিৎকার করে এবং খুব বেশি খাবার খায় এই স্বভাবের কারণেই এমন নাম দিয়েছেন তিনি।

রোববার (২৪ মে) গরু ও মালিকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি দ্রুতই ভাইরাল হয়ে যায়। কালো রঙের বিশাল এই ষাঁড়টি দেখতে ইতোমধ্যে কোরবানির হাটে ভিড় করছেন উৎসুক মানুষ।

ভাইরাল ভিডিওতে গরুর মালিককে দেখা যায় নামকরণের ব্যাখ্যা দিতে। তিনি বলেন, গরুটি প্রচুর চিৎকার করে এবং খাবারের সময় আরও বেশি অস্থির হয়ে ওঠে, তাই মজার ছলে এমন নাম রাখা হয়েছে।

খাদ্যাভ্যাস সম্পর্কে তিনি জানান, বড় আকৃতির এই ষাঁড়টি একবারে প্রায় ১২ কেজি চালের জাউ খেয়ে ফেলে। পাশাপাশি নিয়মিত ঘাস ও খড় খাওয়ানো হয়। বর্তমানে গরুটির দাম হাঁকা হচ্ছে প্রায় ৯ লাখ টাকা।

ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা হাস্যরসাত্মক মন্তব্য। কেউ নাম নিয়ে মজা করছেন, কেউ আবার গরুর আচরণ নিয়েও রসিকতা করছেন। সব মিলিয়ে এই ব্যতিক্রমী নামকরণ ঈদের আগেই নেটদুনিয়ায় বিনোদনের খোরাক জুগিয়েছে।

আরও পড়ুন