দুই সচিবকে অবমাননার নোটিশ, নতুন বিতর্ক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫ মে, ২০২৬, ১৮:৫২
সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো ও নথিপত্র স্থানান্তরের উদ্যোগকে কেন্দ্র করে আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সতর্ক করা হয়েছে, নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে হাইকোর্টে অবমাননার আবেদন করা হবে।
মঙ্গলবার (৫ মে) সুপ্রিম কোর্টের চার আইনজীবীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ই-মেইল ও রেজিস্ট্রি ডাকে এ নোটিশ পাঠান। নোটিশপ্রাপ্তরা হলেন লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী এবং আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা।
নোটিশে বলা হয়, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার এখনো আপিল না করায় সংবিধান অনুযায়ী সেই রায় বাস্তবায়ন বাধ্যতামূলক। কিন্তু সচিবালয়ের অবকাঠামো ও কার্যক্রম সম্পর্কিত নথি স্থানান্তরের উদ্যোগ আদালতের নির্দেশনার অবমাননা হিসেবে বিবেচিত হতে পারে।
আইনজীবী শিশির মনির জানিয়েছেন, দুই সচিবের জবাবের ওপর ভিত্তি করে অথবা জবাব না পেলে আগামী দুই সপ্তাহের মধ্যে আদালত অবমাননার আবেদন করা হবে।
উল্লেখ্য, গত বছর ২ সেপ্টেম্বর হাইকোর্ট সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন। পরবর্তীতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি ও সচিবালয়ের কার্যক্রম শুরু হলেও সম্প্রতি সংসদে তা রহিত করার বিল পাস হয়, যা নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে।
আরও পড়ুন
- • অবতরণের সময় বিধ্বস্ত ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান
- • মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- • ট্রাকে করে মানুষ এনে পুশইনের অভিযোগ, সীমান্তে টানটান উত্তেজনা
- • বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে
- • ব্রাজিলের ম্যাচের আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন মরক্কোর আশরাফ হাকিমি
- • দেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, চার বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা
- • স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বিশ্বকাপে আজ মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
