০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২০:৪০

শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ১৮:৩৪

রাজধানীর ডেমরায় ছেলের ছুরিকাঘাতে ইসরাফিল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে নূর হোসেন (১৬) পলাতক রয়েছেন। 

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে ডেমরা উত্তর বাজার এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ইসরাফিল নারায়ণগঞ্জ সোনারগাঁ সুতাপাড়া গ্রামের মৃত আব্দুল হালিম মিয়ার ছেলে‌। তিনি ডেমরা উত্তর বাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন এবং পেশায় একজন এক নাইট গার্ড ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে সন্তান ছিল।

মৃতের ভাগ্নে জীবন খন্দকার জানান, তার খালু ইসরাফিল নেশা করত। তার স্ত্রীর কাছে নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে খালুর বুকে ছুরিকাঘাতে খালু মারা যায়।

মৃতের স্ত্রী সুরিয়া বেগম জানান, সকালে স্বামী তার কাছে নেশার টাকা চাইলে এ নিয়ে ছোট ছেলের সঙ্গে তর্ক বিতর্ক ধস্তাধস্তিতে তার স্বামীর নিজের ছুরি বুকে লেগে মারা যায়।’

ডেমরা থানার উপ পরিদর্শক এসআই আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

স্থানীয়দের বরাতে তিনি জানান, মৃত ইসরাফিল তার স্ত্রীর কাছে নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ছেলে নূর হোসেনের সঙ্গে তর্কবিতর্কের এক পর্যায়ে বুকে ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন