২৪ জুন ২০২৬, বুধবার, ২২:৩৬

শিরোনাম
জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
শিরোনাম
জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ নানকের সহকারী বিপ্লবের

হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ নানকের সহকারী বিপ্লবের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ২১:৪৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি ও কনটেন্ট নির্মাতা নুরুজ্জামান কাফিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ভারতে অবস্থানরত জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব, এমন তথ্য সামনে এসেছে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে মো. রুবেল আহমেদের জবানবন্দির তথ্য উল্লেখ করে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি বিষয়টি ফেসবুকে প্রকাশ করেন। তার পোস্টে বলা হয়, রুবেল এই হত্যার পরিকল্পনা সম্পর্কে সরাসরি অবগত ছিলেন।

জানা যায়, গত বছরের ১৫ জানুয়ারি কলকাতার পার্ক হোটেলে অনুষ্ঠিত এক বৈঠকে রুবেল ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পরে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর তিনি আত্মগোপনে চলে যান। এর ফলে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও অস্থিতিশীলতা দেখা দেয়। পরবর্তীতে তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজানের নির্দেশে পরিচালিত অভিযানে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ গভীর রাতে রুবেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ৩০ এপ্রিল ২০২৫ তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন লাভ করেন। তবে ২১ জানুয়ারি ২০২৬ মধ্যরাতে কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আবারও আটক করা হয়। 

তদন্তে দেখা যায়, হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুল, যিনি শুটার ফয়সাল নামে পরিচিত, তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন রুবেল।

রিমান্ড শেষে ৩১ জানুয়ারি ২০২৬ রুবেল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি বলেন, ছাত্রনেতা ওসমান হাদি এবং ইউটিউবার কাফিকে হত্যার নির্দেশ দেন নানকের সহকারী বিপ্লব। তার দাবি অনুযায়ী, ৩ নভেম্বর ২০২৫ হত্যার পরিকল্পনা নিয়ে তার উপস্থিতিতে মামলার আরেক আসামি কামরুজ্জামান রুবেলের কাছে ফোন করে বিপ্লব নির্দেশনা দেন।

জবানবন্দিতে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনাকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে ওই দুই ব্যক্তিকে হত্যার জন্য ২০ থেকে ২৫ লাখ টাকার চুক্তি করা হয়েছিল। রুবেলের ভাষ্য অনুযায়ী, কামরুজ্জামান রুবেল ফয়সালের কাছ থেকে কিছু অর্থ নিয়েছিলেন; কিন্তু সেই টাকা ফেরত না দেওয়ায় শেষ পর্যন্ত ফয়সালকে হত্যাকাণ্ডটি সম্পন্ন করতে হয়। বিপ্লবের নির্দেশে কামরুজ্জামানের মাধ্যমে ফয়সালকে দিয়ে হাদিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।

রুবেলের এই জবানবন্দি থেকে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ নেতা নানকের সহকারী বিপ্লবের নির্দেশেই হাদি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এখন তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে—হত্যার নির্দেশদাতা কে এবং এই পরিকল্পনার জন্য অর্থ কোথা থেকে এসেছে। পাশাপাশি, রুবেল আগে থেকেই পরিকল্পনার বিষয়টি জানলেও আইনশৃঙ্খলা বাহিনীকে তা জানাননি, যদিও তখন তিনি জামিনে ছিলেন।

জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে রুবেলের জবানবন্দির পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ নথি ও সংশ্লিষ্ট লিংক যুক্ত করেছেন।
 

আরও পড়ুন