ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ!
নিজস্ব প্রতিবেদিক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ২৩:০২
ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার ৪ রাস্তার মোড়ে সদর পৌরসভার অর্থায়নে নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে। যার উচ্চতা ছিল প্রায় সাড়ে ৬ ফুট।
মঙ্গলবার (১৪ জুলাই) থেকে ভাস্কর্যটি ভাঙ্গা শুরু হয়। ভাস্কর্যটি ভেঙে ফেলার খবর ছড়িয়ে পড়লে চারদিকে নিন্দার ঝড় উঠে।
জানা গেছে, জেলা শহরের প্রবেশ মুখে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার ৪ রাস্তার মোড়ে ২০১৪ সালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যের নির্মাণ কাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয় ৩২ লাখ টাকা। কিন্তু নিয়োগ করা ডিজাইনার কিছুতেই হামিদুর রহমানের মুখাকৃতি তৈরি করতে না পারায় থমকে যায় নির্মাণ কাজ। ভাস্কর্যটি পূর্ণাঙ্গ রূপ না পাওয়ায় অযত্ন-অবহেলায় পড়ে থাকে দীর্ঘদিন।
এ বিষয়ে শুক্রবার (১৭ জুলাই) জেলা প্রশাসক (ডিসি) মো. নোমান হোসেন জানান, ঝিনাইদহ-যশোর মহাসড়কে ৬ লেন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। সে কারণে ভাস্কর্যটি অপসারণ করা হচ্ছে। আগামী রোববার সভা ডাকা হবে। ওই সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং ভালো কোনো স্থানে ভাস্কর্যটি পুনঃনির্মাণ করা হবে বলেও জানান ডিসি।
ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায় যুগান্তরকে জানান, ভাস্কর্যটি ভাঙার বিষয়ে তিনি কিছুই জানতেন না। কেও তাকে বিষয়টি অবহিত করেনি।
এদিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান ঘটনার নিন্দা জানিয়ে যুগান্তরকে জানান, পূর্ব ঘোষণা ছাড়া ভাস্কর্যটি ভাঙা বীরশ্রেষ্ঠের জন্য বড় আঘাত। যথাস্থানে ভাস্কর্যটি স্থাপন করার দাবিও জানান তিনি।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন হামিদুর রহমান। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য পরে তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • সাগর-রুনি হত্যার তদন্তে অবহেলা, প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৮ বার
- • প্রেমের টানে দেশে আসছেন বিদেশি তরুণ-তরুণী ভালোবাসা, নাকি প্রতারণার ফাঁদ?
- • ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে মিলবে ৫% কর প্রণোদনা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
- • শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
- • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- • বিশ্বকাপের পর ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা?
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
