২২ জুলাই ২০২৬, বুধবার, ১৭:০৭

শিরোনাম
দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন

মহেশপুরে চোর সন্দেহে প্রতিবন্ধী ভ্যানচালককে নির্যাতন, আটক ৩

মহেশপুরে চোর সন্দেহে প্রতিবন্ধী ভ্যানচালককে নির্যাতন, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ১৬:৪০

ঝিনাইদহের মহেশপুরে ভ্যান চোর সন্দেহে জামাল হোসেন (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। 

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কাকিলাদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই ভ্যানচালক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার মির্জাপুর কুমিল্লাপাড়া গ্রামের আব্দুর শহীদের ছেলে। 

আটকরা হলেন-কাকিলাদাড়ি গ্রামের তরিকুল ইসলাম শিমুল ও মতিয়ার রহমান। 

জানা গেছে, সোমবার সকালে নিজ গ্রামে ভ্যানে যাত্রী নিয়ে কোটচাঁদপুরে যান জামাল হোসেন। যাত্রী নামিয়ে ফেরার পথে কাকিলাদাড়ি গ্রামের লোকজন তাকে ভ্যান চোর সন্দেহে আটক করা হয়। কিছুদিন আগে ভ্যান চুরি হাওয়ায় তাকে সন্দেহ করে গাছের সঙ্গে বেধে মারধর করা হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নির্যাতনের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্ত জমাট বেধেছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

 প্রতিবেশী রুসমত আলী নয়ন জানান, জামাল হোসেন আগে ব্রেন স্ট্রোক করায় স্বাভাবিকভাবে কথা বলা ও চলাফেরা করতে পারেন না। এরপরও তাকে চোর সন্দেহে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। 

ভুক্তভোগীর স্ত্রী আঞ্জুআরা বলেন, ‘আমরা গরীব মানুষ, আমার স্বামীকে এমনভাবে মারধর করেছে তিনি আর কাজ করতে পারবেন কিনা জানিনা। চিকিৎসার খরচ বহন করাও আমাদের পক্ষে সম্ভব না।’ 

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার নয়ন জানান, কোমর থেকে পা পর্যন্ত আঘাতের কারণে রক্ত জমাট বেঁধেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়ার পর পুলিশের নজরে আসে। পরে ভুক্তভোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।’ 

আরও পড়ুন