বিসিবির অ্যাডহক কমিটির একমাত্র নারী সদস্য রাশনা ইমাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ১৫:১৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর নবগঠিত ১১ সদস্যের অন্তর্বর্তী কমিটিতে একমাত্র নারী সদস্য হিসেবে জায়গা পেয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম। মঙ্গলবার ঘোষিত এই কমিটির প্রধান লক্ষ্য হলো আগামী তিন মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন করা।
এই সময়ের মধ্যে বোর্ডের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন কমিটির সদস্যরা। সংশ্লিষ্টদের মতে, রাশনা ইমামের অন্তর্ভুক্তি ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নীতিনির্ধারণে আইনি স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হতে পারে।
পেশাগতভাবে তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ‘আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস’ নামের আইন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অংশীদার। তিনি প্রখ্যাত আইনজীবী আখতার ইমাম-এর কন্যা।
শিক্ষাজীবনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং ২০০২ সালে লন্ডনে আইন পেশার প্রশিক্ষণ সম্পন্ন করেন।
আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতাও রয়েছে তার। তিনি বৈশ্বিক খ্যাতিসম্পন্ন আইন প্রতিষ্ঠান বেকার অ্যান্ড মেকাঞ্জি-এর লন্ডন কার্যালয়ে কোম্পানি ও বাণিজ্যিক আইন নিয়ে কাজ করেছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আইনি পরামর্শদাতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সামাজিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে অবদানের জন্য ২০১৮ সালে তিনি ‘এশিয়া ইয়াং লিডার’ স্বীকৃতি লাভ করেন। বর্তমানে দেশের বড় শিল্পপ্রতিষ্ঠান ও বহুজাতিক সংস্থাগুলোকে নিয়মিত আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন।
ব্যক্তিগত জীবনে তিনি ববি হাজ্জাজ-এর সহধর্মিণী।
ক্রীড়া সংশ্লিষ্টদের প্রত্যাশা, বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ে তার অংশগ্রহণ নারী ক্রিকেটের উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আরও পড়ুন
- • মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ইসলামাবাদে শাহবাজ শরিফের সঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
- • ইউক্রেনের সেনাপ্রধান সিরস্কিকে বরখাস্ত করলেন জেলেনস্কি
- • হরমুজে ইরানের সক্ষমতা দুর্বল করতে নতুন মার্কিন হামলা, বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা
- • নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা নেই নিউইয়র্ক সিটির, জানালেন মেয়র মামদানি
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
