বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:৩২
সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশকে অত্যন্ত অবহেলিত, পিছিয়ে পড়া ও প্রান্তিক অঞ্চল উল্লেখ করে সেসব এলাকার মানুষের ভাগ্য ও জীবনমান উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তিনি শপথ নেননি।
রুমিন ফারহানা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা তার জন্য অত্যন্ত কঠিন ছিল। এরপরও জনগণের সমর্থনে নির্বাচিত হয়ে তিনি কৃতজ্ঞ। এবারের সংসদে তার অবস্থান থাকবে দেশ ও সাধারণ মানুষের পক্ষে। বিশেষ করে তার নির্বাচনী এলাকার অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
বিএনপিতে ফেরার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের পর দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এই মুহূর্তে বিএনপিতে ফেরার সম্ভাবনা নেই বলেও স্পষ্ট করেন তিনি।
আরেক প্রশ্নের উত্তরে রুমিন ফারহানা বলেন, তিনি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে এবং ভবিষ্যতেও সেখানেই থাকবেন। কোনো রাজনৈতিক পরিচয়কে আবেগের সঙ্গে মিশিয়ে দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি দলের সমর্থক হিসেবে দেশ ও মানুষের পক্ষে কথা বলেছিলেন। মতপার্থক্য হওয়ায় সরে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন
- • শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান
- • এশিয়া বিজনেস ল' জার্নালে দেশ সেরা তিন আইনজীবী
- • আদালতে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক
- • মেসিকে নিয়ে অপপ্রচার, এবার আদালতে আফা
- • আদালতেই বিচারকের ছোড়া পেপারওয়েটে রক্তাক্ত নারী আইনজীবী
- • মেসির দলে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ন তারকা কাসেমিরো
- • হরমুজে মার্কিন হামলার দাবি ইরানের
- • সরকারের আশ্বাস না পেলে অনশন চলবেই: ওয়াংচুক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
