বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২১:১২
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার হেয়াকো বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ’ এই কর্মসূচির ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার বলেন, সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে গত ১০ জুলাই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সেসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে দাবি আদায়ে তারা এই হরতাল ডাকতে বাধ্য হয়েছেন।
সমন্বয় পরিষদের নেতারা জানান, বৃহস্পতিবারের হরতাল চলাকালে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাধারণ যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং ফটিকছড়ি-ফেনী-হেয়াকো সড়কেও যান চলাচল বন্ধ থাকবে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম
- • কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- • মুক্তির পর অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি তুললেন রাহুল গান্ধী
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
