২২ জুলাই ২০২৬, বুধবার, ২৩:৩৩

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

লিবিয়ার উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ, নৌকাডুবিতে বহু হতাহতের আশঙ্কা

লিবিয়ার উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ, নৌকাডুবিতে বহু হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১০:৪৩

লিবিয়ার পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে অন্তত ১৫ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার পর এসব মরদেহ উপকূলে ভেসে এসেছে বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা বাহিনী, নৌবাহিনী ও হাসপাতাল সূত্র।

শনিবার (২০ জুন) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিসর সীমান্তসংলগ্ন লিবিয়ার তবরুক শহরের উপকূলের বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

নৌকাডুবি থেকে জীবিত উদ্ধার হওয়া ১০ জন যাত্রীর তথ্য অনুযায়ী, নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী ছিলেন। ফলে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া মরদেহগুলো মারাত্মকভাবে পচে গেছে। দীর্ঘ সময় সমুদ্রে ভেসে থাকার কারণেই এমন অবস্থা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের আশঙ্কা, আগামী দিনগুলোতে সমুদ্র থেকে আরও মরদেহ উদ্ধার হতে পারে।

তবরুক রেড ক্রিসেন্ট প্রকাশিত ছবিতে দেখা গেছে, স্বেচ্ছাসেবীরা বিশেষ সুরক্ষা পোশাক পরে পাথুরে উপকূল থেকে মরদেহগুলো সংগ্রহ করে সাদা প্লাস্টিকের ব্যাগে সংরক্ষণ করছেন।

২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে ইউরোপগামী অভিবাসীদের জন্য অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে লিবিয়া। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের হাজারো মানুষ উন্নত জীবনের আশায় প্রতিবছর এই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।

এদিকে লিবিয়ার রাজধানী ত্রিপোলিভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি চিকিৎসা ও সহায়তা কেন্দ্র জানিয়েছে, খুমস শহরের উপকূলে পৃথক আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় অন্তত ১৩ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন