২২ জুলাই ২০২৬, বুধবার, ২৩:২৯

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

রাজধানীর ৭ পাম্পে বাধ্যতামূলক করা হলো ‘ফুয়েল পাস’

রাজধানীর ৭ পাম্পে বাধ্যতামূলক করা হলো ‘ফুয়েল পাস’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ১৯:৩২

রাজধানীতে সাতটি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২০ এপ্রিল) সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা এ বিষয়ে নির্দেশনা জারি করে।

‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক করা সাত পাম্প হলো- আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুর দারুস সালামের খালেক সার্ভিস স্টেশন এবং আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন।

নির্দেশনায় বলা হয়েছে, দেশব্যাপী জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরো স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

অ্যাপটি মোটরসাইকেলচালকদের ফুয়েল দেওয়ার ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রাথমিকভাবে সাতটি ফিলিং স্টেশনে পাইলটিং কার্যক্রম সম্পন্ন হয়।

নির্দেশনায় আরো বলা হয়, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে এসব ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাশ’ অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন