২২ জুলাই ২০২৬, বুধবার, ২৩:৩২

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ২১:২১

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য নিহত হয়েছেন। 

শনিবার (৪ এপ্রিল) বিকেলে শহরের সুন্দরঘোনা গ্রামের বাদামতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত বিজিবি সদস্যের নাম মো. মনিম আল হাসান (২৮)। তিনি সুন্দরঘোনা গ্রামের মোজাম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন বিকেলে মনিম মোটরসাইকেলযোগে দরগাহ এলাকা থেকে শহরের দিকে প্রবেশ করছিলেন। এ সময় বাদামতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন