নেত্রকোনায় সাড়ে ৩ হাজার লিটার ডিজেল জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২৩:৫০
নেত্রকোনার সদর উপজেলার হাটখোলা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ সাড়ে ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্স ছাড়া অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে হাটখোলা বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের গুদামঘরে ড্রামে সংরক্ষিত ডিজেলের মজুদ পাওয়া গেলে তা জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুদ করে আসছিল। পাশাপাশি কোনো ধরনের লাইসেন্স ছাড়াই খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রির অভিযোগও উঠে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পেট্রলিয়াম আইনে প্রতিষ্ঠানটির মালিক জহিরুল হক বকুলকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু উপায়ে লাভবান হওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না।
এ লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- • আদালতে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক
- • মেসিকে নিয়ে অপপ্রচার, এবার আদালতে আফা
- • আদালতেই বিচারকের ছোড়া পেপারওয়েটে রক্তাক্ত নারী আইনজীবী
- • মেসির দলে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ন তারকা কাসেমিরো
- • হরমুজে মার্কিন হামলার দাবি ইরানের
- • সরকারের আশ্বাস না পেলে অনশন চলবেই: ওয়াংচুক
- • না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক রাসেল
- • রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
