২২ জুলাই ২০২৬, বুধবার, ২৩:২৯

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

সোমবার থেকে বন্ধ ঘোষণা সকল বিশ্ববিদ্যালয়

সোমবার থেকে বন্ধ ঘোষণা সকল বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ১৯:০৭

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে দেশের সব বিশ্ববিদ্যালয় আগামীকাল 

‎সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আজ রবিবার (৮ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

‎নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি। 

‎এ লক্ষ্যে পবিত্র রমজান উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ পর্যন্ত সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

‎বিদ্যুৎ সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—দিনের বেলা প্রাকৃতিক আলো ব্যবহার করে বৈদ্যুতিক বাতি পরিহার করা, প্রয়োজনের অতিরিক্ত লাইট ও ফ্যান বন্ধ রাখা, এয়ার কন্ডিশনার ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে ব্যবহার করা, অফিস কক্ষ ত্যাগ করার সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করা এবং করিডোর, সিঁড়ি, ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করা।

‎এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার, অফিস শেষে সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, যাবতীয় আলোকসজ্জা পরিহার করা এবং গাড়ির ব্যবহার সীমিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। 

‎মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত সব বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।

আরও পড়ুন