২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৮:০৭

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

"দেশে এখনো শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি"

"দেশে এখনো শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি"

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ মে, ২০২৬, ২১:০৪

দেশে এখনো ন্যূনতম মজুরি কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণ এবং তাদের স্বার্থ রক্ষায় সরকার গুরুত্ব দিয়ে কাজ করার পরিকল্পনা করছে।

বিশ্ব শ্রমিক আন্দোলনের ইতিহাস তুলে ধরে তিনি উল্লেখ করেন, প্রায় ১৩০ বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক প্রথম ন্যূনতম মজুরির ধারণা দেন। বিশ্বের অনেক দেশে এটি চালু থাকলেও বাংলাদেশে এখনো জাতীয় মানদণ্ড অনুযায়ী ন্যূনতম মজুরি নিশ্চিত হয়নি।

তিনি আরও বলেন, শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের উন্নয়ন এগিয়ে যায়, তাই তাদের জন্য সম্মানজনক মজুরি কাঠামো নির্ধারণ জরুরি। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্ব দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

শ্রমিকদের বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রিজভী। তিনি জানান, বর্তমানে লেবার কোর্ট ও ট্রাইব্যুনালে প্রায় ২৭ হাজার ৫০০ মামলা ঝুলে রয়েছে, যা শ্রমিকদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এসব মামলার নিষ্পত্তির জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শিল্প খাত পুনরুজ্জীবনের প্রসঙ্গে তিনি বন্ধ থাকা জুট মিলগুলো চালুর ওপর জোর দেন। তার মতে, সঠিক জাতীয় নীতির মাধ্যমে এগুলো চালু করা গেলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি হবে।

এছাড়া অতীতে কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমান সরকার দেশের সম্পদ কাজে লাগিয়ে এসব খাতকে আবার সক্রিয় করার উদ্যোগ নিচ্ছে।

আরও পড়ুন