০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৫:২৮

শিরোনাম
নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট

বগুড়ায় ফ্যামিলি কার্ড পেলেন ৪৯৬ নারী

বগুড়ায় ফ্যামিলি কার্ড পেলেন ৪৯৬ নারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ২০:৪৭

বগুড়া সদরে ৪৯৬ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) সকালে প্রথম পর্যায়ে সদরের শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপালবাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। পর্যায়ক্রমের আরো ৮৬৮ জন নারীর মাঝে এই কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। 

তিনি জানান, উপকারভোগীদের মোবাইলফোনে টাকা পৌঁছে গেছে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ম মানতে পছন্দ করেন এবং তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু বগুড়া-৬ সদর আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি পালন করলে নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য দল নানারকম প্রশ্ন উত্থাপন করতে পারে। যে কারণে নির্বাচন আচরণবিধি ভঙ্গ বা লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে। তাই চলতি মাসে প্রধানমন্ত্রী তার পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন নবী সালাম। 

এ সময় জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ বিভাগসহ এলাকার বিভিন্ন পর্যায়ের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন