২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৪

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার সড়কে নিহত বাংলাদেশি যুবক

মালয়েশিয়ার সড়কে নিহত বাংলাদেশি যুবক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ২১:১৯

মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় অজ্ঞাত গাড়ির চাপায় বেলায়েত শেখ (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলায়েত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মৃত ইউসুখ শেখের ছেলে।

নিহতের ছোট ভাই ঝিলু শেখ জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে গাড়ি চাপায় তার ভাইয়ের মৃত্যুর খবর জানান মালয়েশিয়াপ্রবাসী পাশের গ্রামের এক ব্যক্তি।

তিনি বলেন, ‘তিন ভাইয়ের মধ্যে বেলায়েত শেখ সবার বড়। তিনি বিবাহিত ও দুই কন্যাসন্তানের পিতা। প্রায় তিন বছর আগে ধারদেনা বেলায়েত শেখ মালয়েশিয়া যান। আজ সব স্বপ্ন শেষ হয়ে গেল। তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।’

আরও পড়ুন