২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:১৪

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

আজ শুভ প্রবারণা পূর্ণিমা, শুরু মাসব্যাপী কঠিন চীবর দান

আজ শুভ প্রবারণা পূর্ণিমা, শুরু মাসব্যাপী কঠিন চীবর দান

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ০৪:৪২

বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ ‘প্রবারণা পূর্ণিমা’ আজ। একই সঙ্গে এই পূর্ণিমার পরদিন থেকে মাসব্যাপী ‘কঠিন চীবর দান’ উৎসবেরও সূচনা হয়। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত।

জানা গেছে, আজ সোমবার (৬ অক্টোবর) রাত ১১টা ৫৪ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয়ে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা ৩ মিনিটে শেষ হবে। প্রবারণা হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। এই দিনে বৌদ্ধ ভিক্ষুরা তাদের বর্ষাবাস শেষ করেন এবং সাধারণ গৃহীদের কাছে আসেন এবং ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন।

এ উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারসহ দেশের সব বৌদ্ধবিহারে দিনব্যাপী বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, আলোচনাসভা এবং বিশ্বশান্তি কামনায় সম্মিলিত প্রার্থনা। সন্ধ্যার পর ফানুস উড়িয়ে এ উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ উদযাপন করা হবে।

শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

আরও পড়ুন