২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৫:৩২

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

সংসদ নির্বাচনে প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে: সিইসি

সংসদ নির্বাচনে প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে: সিইসি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:১১

সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করতে হলে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশনের হাতে আইন পরিবর্তনের ক্ষমতা নেই, তাই প্রচলিত পদ্ধতিতেই ভোট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “পিআর পদ্ধতি আরপিওতে নেই, সংবিধানেও নেই। এটা চালু করতে হলে সংবিধান ও আইন সংশোধন করতে হবে। কিন্তু সেটা আমাদের ক্ষমতার মধ্যে নয়।”

তিনি আরও বলেন, “যদি আইন পরিবর্তন করা হয়, তাহলে নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে। তবে এখন পর্যন্ত প্রচলিত পদ্ধতিতেই (ফার্স্ট পাস্ট দ্য পোস্ট) ভোট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

সিইসি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য বা মীমাংসা হলে কমিশন সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে, তবে আইনগত কাঠামোর বাইরে কিছুই সম্ভব নয়।

আরও পড়ুন