২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১১:১৬

শিরোনাম
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৯

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি এই আশ্বাস দেন।

সাক্ষাতে বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা এবং নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ধারাবাহিক অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সরকারি এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা আরও সুসংহত করার ওপর জোর দিয়েছেন। এতে একটি সুস্পষ্ট কমান্ড কাঠামো গড়ে তোলা এবং আগামী মাসগুলোতে সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা বলা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি জাতির কাছে গম্ভীর অঙ্গীকার করেছি—একটি অংশগ্রহণমূলক, নিরাপদ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার, যা গণতন্ত্র ও আইনের শাসনের উৎসব হবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের সব উদ্যোগ সফল করতে সেনাবাহিনী সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।’ এ সময় তিনি জনসাধারণকে গুজব উপেক্ষা করে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

আরও পড়ুন