ছাত্রশিবিরের কেন্দ্রীয় পদ থেকে বিদায় সাদিক কায়েমের, সক্রিয় রাজনীতিতে আসার প্রস্তুতি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১৬:৪০
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি থেকে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম।
সাদিক কায়েম জানিয়েছেন, সংগঠনের নিয়ম অনুযায়ী বছরে দুইবার কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে।
সর্বশেষ তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০২৫-২৬ সেশনে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।
এদিকে আগামী সেপ্টেম্বরে বর্তমান ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পর জাতীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাদিক কায়েম। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম প্রাথমিকভাবে কয়েক মাস আগেই বিবেচনায় নেওয়া হয়েছে। গত ১ মে রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামীর একটি দায়িত্বশীল সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
তবে ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। এ কারণেই তার কেন্দ্রীয় দায়িত্ব থেকে বিদায়কে রাজনৈতিক প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। নির্বাচনের সময় ঘনিয়ে এলে প্রার্থিতা নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হতে পারে।
আরও পড়ুন
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
