রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে হাসপাতালে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১২:১০
ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাদের নয় বছর বয়সী কন্যাশিশু। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের ২০ বছর বয়সী ছেলে, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের হৃদয়নগর এলাকার বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৫০), তার স্ত্রী হোসনে জাহান মমতাজ ওরফে আরজু (৪০) এবং তাদের নয় বছর বয়সী মেয়ে আরিশা।
জানা গেছে, প্রায় ১২ বছর আগে ইতালিতে পাড়ি জমান কামাল উদ্দিন বাবুল। পরে চার থেকে পাঁচ বছর আগে স্ত্রী ও সন্তানদেরও সেখানে নিয়ে যান।
পরিবারের একমাত্র জীবিত সদস্য ২০ বছর বয়সী ছেলে অয়ন হামলার সময় প্রাণ বাঁচাতে বাসা থেকে বের হয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে গেলে হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এক অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। অতিরিক্ত রক্তক্ষরণে কামাল উদ্দিন, তার স্ত্রী এবং ছোট মেয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রতিবেশীদের খবরে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ইতালির কারাবিনিয়ারি বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
ইতালির সংবাদ সংস্থা আনসা ও এজিআই জানিয়েছে, নিহত তিনজনই বাংলাদেশি বংশোদ্ভূত। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ব্যক্তিগত বিরোধ, ডাকাতির চেষ্টা বা অন্য কোনো উদ্দেশ্য—সব সম্ভাবনাই তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নিহত পরিবারের সদস্যদের বিরুদ্ধে আগে কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড ছিল না। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
রোম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, হামলাকারী পরিবারের পরিচিত কেউ বা তাদের ঘনিষ্ঠ কোনো ব্যক্তি হতে পারেন। তবে পুলিশ বলছে, এটি এখনো নিশ্চিত নয়; তদন্তের স্বার্থে সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
