২২ জুলাই ২০২৬, বুধবার, ০০:২১

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্র-গোলাবারুদ ও সামরিক পোশাক উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্র-গোলাবারুদ ও সামরিক পোশাক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ২৩:২৩

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫-এর ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ সামরিক পোশাক, আগ্নেয়াস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় অভিযান টের পেয়ে কৌশলে পালিয়ে যায় চিহ্নিত দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে র‌্যাব-১৫-এর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ মার্চ রাত আনুমানিক ২টা ২০ মিনিটে উখিয়া থানাধীন বালুখালী ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

অভিযানে সৈকত হোসেন বুলু (৪০) নামের এক ব্যক্তির বসতঘর ঘিরে ফেলে র‌্যাবের আভিযানিক দল। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দরজা খোলা রেখে পালিয়ে যায় সে।
পরে তার শয়নকক্ষের ছাদে বিশেষভাবে তৈরি মাচা থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান, একটি বিদেশি পিস্তল, রাইফেলের চার রাউন্ড গুলি, চার রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তলের ম্যাগাজিন, ৮৫ জোড়া সামরিক পোশাকসদৃশ্য কম্বেট ইউনিফর্ম, ২১০টি কম্বেট টুপি, ৩০টি সামরিক হেলমেট, ১৫টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া হ্যান্ড গ্লাভস এবং ৯৮ জোড়া বিশেষ মোজা।

র‌্যাব জানায়, পলাতক দুর্বৃত্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ দমনে র‌্যাবের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন