২২ জুলাই ২০২৬, বুধবার, ০০:১৭

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

খুলনায় পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

খুলনায় পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ০১:২৯

খুলনায় একদিনে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রাতে পরিচালিত অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল যৌথভাবে অভিযান চালায়।

সকালে লবণচরা থানাধীন এলাকায় পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনার পর রাতে সোনাডাঙ্গা থানা এলাকায় আরও একটি বিদেশি পিস্তল, গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে সোনাডাঙ্গা থানার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিপরীত পাশে মাদ্রাসা রোডের ১৯/২ নম্বর তিনতলা ভবন থেকে মোহাম্মদ মোরশেদ আলী (৪৫) ও কাজী কবির আহমেদ (৫০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মোরশেদ আলীর বাড়ি যশোরের বেনাপোল এলাকায় এবং কাজী কবির আহমেদের বাড়ি বরিশালের কোতোয়ালি এলাকায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং নগদ এক লাখ ৭৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’

এর আগে একই দিন সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকা থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করে পুলিশ।

আরও পড়ুন