প্রতিষ্ঠান প্রধান নিয়োগে যত আবেদন পড়ল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১৯
বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগের আবেদন সংখ্যা ৮৬ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। আগামী ১৭ এবং ১৮ এপ্রিল এ নিয়োগের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হতে পারে বলে জানা গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্র জানিয়েছে, মোট ৮৬ হাজার ৪৪৩ জন প্রার্থী আবেদন করেছেন। গত বৃহস্পতিবার আবেদনের সময়সীমা শেষ হয়েছে। গতকাল শুক্রবার আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ছিল।
এনটিআরসিএ সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার পর্যন্ত ৭৮ হাজার ৭১১টি আবেদন পড়েছিল। ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদের সংখ্যা ২০২টি। এর বিপরীতে মঙ্গলবার রাত পর্যন্ত আবেদন পড়েছে ১ হাজার ২৩৩টি। কামিল মাদ্রাসার ৩৪টি অধ্যক্ষের পদের বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ৫৩৩টি। আলিম মাদ্রাসায় অধ্যক্ষের পদ ২১৯টি। এর বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ১ হাজার ৫১৮টি।
ডিগ্রি (পাস) কলেজে ৫৮৪টি অধ্যক্ষের পদের বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ৫৫০টি। উচ্চমাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদের সংখ্যা ৫১১টি। এর বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ৫ হাজার ৬৩০টি। স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ পদের সংখ্যা ২৫৭টি। এর বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ৩ হাজার ১৮০টি। এইচএসসি বিএম কলেজে অধ্যক্ষ পদ সংখ্যা ১১০টি। এর বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ৭১২টি।
ফাজিল মাদ্রাসা ভাইস প্রিন্সিপালের পদ রয়েছে ৩৪৩টি। এর বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ৯৯৫টি। কামিল মাদ্রাসায় ৫৩টি ভাইস প্রিন্সিপালের পদের বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ৩৯০টি। আলিম মাদ্রাসায় ৩৭৭টি পদের বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন করেছেন ৭২৫ জন। ডিগ্রি (পাস) কলেজে ভাইস প্রিন্সিপালের পদ রয়েছে ৬২৮টি। এর বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ৬ হাজার ৮২টি।
দাখিল মাদ্রাসায় সুপারিন্টেনডেন্ট পদ রয়েছে ৮৯৯টি। এর বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ২ হাজার ৬৪৫টি। এসএসসি ভোকেশনাল মাদ্রাসায় সুপারিন্টেন্ডেন্ট পদ ৪০টি। মঙ্গলবার পর্যন্ত আবেদন করেছেন ৪৯২ জন।
দাখিল মাদ্রাসায় এক হাজার ৪টি সহকারী সুপারিন্টেন্ডেন্ট পদের বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন করেছেন ২ হাজার ৯৮৭ জন। সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক পদ ৩ হাজার ৯২৩টি। মঙ্গলবার পর্যন্ত আবেদন করেছেন ১৯ হাজার ৮৩৮ জন। জুনিয়র স্কুলের হেড টিচার পদ ৫০৪টি। মঙ্গলবার পর্যন্ত আবেদন করেছেন ৪ হাজার ৩৭৫ জন। সেকেন্ডারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার পদের সংখ্যা ৩ হাজার ৮৭২টি। মঙ্গলবার পর্যন্ত আবেদন করেছেন ২৬ হাজার ৮২৬ জন।
আরও পড়ুন
- • ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম
- • কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- • মুক্তির পর অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি তুললেন রাহুল গান্ধী
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
