এনসিপি এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:২৫
স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
আজ (মঙ্গলবার) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সারজিস আলম বলেন, “আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি, জামায়াতও এককভাবে প্রস্তুতি নিচ্ছে। শেষ মুহূর্তে জনগণ যদি মনে করে, দেশের স্বার্থে জোটগত নির্বাচন হতে পারে।”
তিনি আরও বলেন, গত এক বছরে এনসিপি বাংলাদেশের তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছে। অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। পর্যাপ্ত সময় পেলে আসন সংখ্যা ৬ থেকে আরও বাড়তে পারত। এজন্য স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে সারজিস আলম জানান, কয়েক সপ্তাহের মধ্যে সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করা হবে। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার দলীয় তোষামোদকারীদের সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।
সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, এনসিপি প্রতিটি স্থানীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি সিটি করপোরেশন ও ওয়ার্ডে তাদের প্রার্থী থাকবে।
আরও পড়ুন
- • ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম
- • কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- • মুক্তির পর অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি তুললেন রাহুল গান্ধী
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • জামায়াত এমপির বিয়ে নিয়ে প্রশ্ন, কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী
- • দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দাম কার্যকর
- • প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- • এলএনজি সরবরাহ কমায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
