০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৫:১৬

শিরোনাম
নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট

প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত পুলিশি পদক্ষেপে কিশোর উদ্ধার

প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত পুলিশি পদক্ষেপে কিশোর উদ্ধার

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত পদক্ষেপের ফলে অপহরণের এক ঘণ্টার মধ্যে খিলগাঁওয়ের নির্মাণাধীন ভবন থেকে নবম শ্রেণির এক ছাত্রকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ অভিযানে তাকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করে।

অপহৃত কিশোর খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা খন্দকার শামীম সচিবালয়ের কর্মকর্তা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ছেলের অপহরণের খবর শুনে বাবা কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দপ্তরে যান। প্রধানমন্ত্রী বিষয়টি শুনে পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বের হওয়ার পর চার-পাঁচ জন কিশোরকে জোড়পুকুর এলাকায় সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। নাহলে মারার হুমকি দেওয়া হয়।

পুলিশ প্রথমে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ শুরু করে। দর কষাকষির মধ্যেই মুক্তিপণ ১০ হাজার টাকায় নেমে আসে। পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে দ্রুত ভবনে অভিযান চালিয়ে ছেলেটিকে উদ্ধার করে। অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন