২৪ জুন ২০২৬, বুধবার, ২২:১৭

শিরোনাম
জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বিএনপিকে জার্মানির অভিনন্দন

বিএনপিকে জার্মানির অভিনন্দন

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে জার্মানি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার জার্মান দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়। একই সাথে বাংলাদেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশংসা করেছে দেশটি।

জার্মান দূতাবাসের বিবৃতিতে বলা হয়, “আমরা তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানাই।” নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণকে ‘গণতান্ত্রিক সম্পৃক্ততার অর্থবহ প্রকাশ’ হিসেবে অভিহিত করে নবনির্বাচিত সকল সংসদ সদস্যকেও শুভেচ্ছা জানানো হয়েছে।

বার্তায় জার্মানি স্পষ্ট করেছে যে, নতুন নেতৃত্বের অধীনে তারা বাংলাদেশের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায়। গণতান্ত্রিক সংস্কার ও উন্নয়নের পথে বাংলাদেশকে সমর্থন দেওয়ার পাশাপাশি নতুন সরকার ও জাতীয় সংসদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে দেশটি।

আরও পড়ুন