২২ জুলাই ২০২৬, বুধবার, ০৯:৩০

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

নির্বাচন প্রতিহত করার কোনো শক্তি নেই : শফিকুল আলম

নির্বাচন প্রতিহত করার কোনো শক্তি নেই : শফিকুল আলম

প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার।

তিনি বলেন, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে। আমরা চাই দেশে শান্তি সুষ্ঠু নির্বাচন।

শুক্রবার ( ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তার দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং তার দলের বিষয়।

জাতীয় পার্টি আসন্ন নির্বাচনে অংশ নেবে কি নাএমন প্রশ্নে প্রেস সচিব বলেন, জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোসর দল। দলটি এখনো নিষিদ্ধ হয়নি। তারা নির্বাচনে অংশ নিতে চাইলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ইতিহাস বলবে জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের দোসর ছিল। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে, তা জাতীয় পার্টির সহযোগিতায় সংঘটিত হয়েছে।

আরও পড়ুন