বিশ্বকাপ জয়ীদের এবার 'বিশেষ আংটি' উপহার দেবে ফিফা
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১৬:০১
২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহাদ্বৈরথ দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু উপস্থিতিই নয়, এবারের বিশ্বজয়ীদের জন্য ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক অভিনব উপহারের ঘোষণা দিয়েছে।
রোববার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামের ফাইনাল শেষে ট্রফি জয়ী দলের হাতে ট্রাম্পের উপস্থিতিতে তুলে দেয়া হবে বিশেষ ‘ওয়ার্ল্ড কাপ রিং’ বা বিশ্বজয়ী আংটি।
আমেরিকান ক্রীড়া সংস্কৃতিতে (যেমন এনএফএল-এর সুপার বোল) বিজয়ী দলকে আংটি দেয়ার দীর্ঘ ঐতিহ্য থাকলেও, ফুটবল বিশ্বকাপে এমন উদ্যোগ এবারই প্রথম। চ্যাম্পিয়ন দলের জন্য ৩০টি বিশেষ আংটি তৈরি করা হচ্ছে। এছাড়া বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য আরও ১,৯৯৬টি আংটি বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। প্রতিটি আংটির নকশায় থাকবে একটি ক্ষুদ্র বিশ্বকাপ ট্রফি এবং ব্যান্ডের ভেতরের অংশে থাকবে বিশেষ খোদাই।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে ট্রাম্পের আসার বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। এর আগে যুক্তরাষ্ট্র দল শেষ ১৬-তে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয়ার ম্যাচসহ টুর্নামেন্টের ১০২টি ম্যাচের একটিতেও ট্রাম্প উপস্থিত ছিলেন না। তবে এবার সরাসরি ফাইনালের ট্রফি তুলে দিতে মাঠে হাজির হচ্ছেন তিনি।
চলতি বিশ্বকাপে জিয়ান্নি ইনফান্তিনো এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সম্পর্ক নিয়ে ফুটবল বিশ্বে কম বিতর্ক হয়নি। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের শাস্তি পুনর্বিবেচনা করার জন্য ইনফান্তিনোকে সরাসরি ফোন করেছিলেন ট্রাম্প। পরবর্তীতে ফিফা বালোগুনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে টুর্নামেন্টের নিরপেক্ষতা নিয়ে তীব্র সমালোচনা হয়। যদিও নিষেধাজ্ঞা থেকে বেঁচে নকআউট পর্বে বেলজিয়ামের মুখোমুখি হয়েও ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে। ফ্রান্স ও ইংল্যান্ডও তাদের খেলোয়াড়দের কার্ড পর্যালোচনার আপিল করলেও ফিফা তা নাকচ করে দেয়।
এদিকে, কানাডার দাবানলের কারণে নিউইয়র্কের বায়ুর মান নিয়ে আবহাওয়া সতর্কবার্তা থাকলেও মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে এর কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। আগামী শনিবার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড এবং রোববারের মেগা ফাইনালে বিশ্বসেরার মুকুটের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও স্পেন।
সূত্র: বিবিসি
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
