ইংল্যান্ড ম্যাচের আগে আত্মবিশ্বাসী স্কালোনি, ‘সেরাটা দিয়েই খেলবে আর্জেন্টিনা’
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১০:০০
বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বুধবার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিতব্য ম্যাচকে সামনে রেখে ফাইনালে ওঠার প্রত্যয় ব্যক্ত করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ফাইনালের টিকিট নিশ্চিত করতে তার দল শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে এবং কোনোভাবেই প্রতিপক্ষকে সহজে ছাড় দেবে না।
আটলান্টায় দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের মধ্যে যথেষ্ট ইচ্ছাশক্তি ও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। সেই চাপ সামলে মাঠে নিজেদের খেলাটা খেলতে হবে। বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে এবং যেসব খেলোয়াড় এতদিন আমাদের সাফল্য এনে দিয়েছে, তাদের সেরাটা আবারও দেখতে চাই।’
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি নিয়ে বাড়তি আবেগ থাকলেও সেটিকে শুধুই একটি ফুটবল ম্যাচ হিসেবে দেখার আহ্বান জানান আর্জেন্টিনা কোচ।
স্কালোনি বলেন, ‘বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা সহজ নয়। এখানে পৌঁছাতে অনেক পরিশ্রম করতে হয়। তাই আবেগের চেয়ে মাঠের খেলাতেই বেশি মনোযোগ দিতে হবে।’
ইংল্যান্ডকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ফাইনালে ওঠার জন্য আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। আমার খেলোয়াড়রা সবসময় নিজেদের শতভাগ উজাড় করে দেয়। তবে শুধু লড়াই করলেই হবে না, ভালো ফুটবল খেলাটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সমর্থকদের উদ্দেশে স্কালোনি বলেন, ‘এই মুহূর্তটা উপভোগ করুন। আমাদের গর্বিত হওয়া উচিত এবং এই খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তারা আবারও আমাদের বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে এসেছে।’
দলের একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আগে কী করেছে, সেটা বিবেচ্য নয়। এখন কে দলের জন্য সবচেয়ে বেশি অবদান রাখতে পারবে, সেটিই গুরুত্বপূর্ণ।’
নিজের খেলোয়াড়দের প্রশংসা করে স্কালোনি বলেন, ‘আমরা বিশ্বের সেরা দলগুলোর মধ্যে জায়গা করে নিয়েছি। এখানে পৌঁছাতে পেরেছি কারণ আমরা অনেক কিছু ঠিকভাবে করেছি। আগের ম্যাচের ভুলগুলো শুধরে আরও ভালো খেলাই এখন আমাদের লক্ষ্য।’
রাজনৈতিক ইতিহাস, ফকল্যান্ড যুদ্ধ, দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল কিংবা ডেভিড বেকহ্যামের লাল কার্ড—সব মিলিয়ে ইংল্যান্ড ও আর্জেন্টিনার লড়াই বরাবরই বিশ্ব ফুটবলের অন্যতম উত্তেজনাপূর্ণ দ্বৈরথ। এবার সেই ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে বিশ্বকাপের আরেকটি সেমিফাইনালের অধ্যায়।
আরও পড়ুন
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
