মালয়েশিয়ায় জিম্মি ২ কিশোর উদ্ধার, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬, ০০:১৮
মালয়েশিয়ায় মানবপাচারকারী চক্রের হাতে জিম্মি হওয়া দুই কিশোরকে দেড় মাস পর উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এই আন্তর্জাতিক পাচার চক্রের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সাব মিয়া (৩৫), শাহ আলম (৩৫) এবং মোহাম্মদ হোসেন (৪১)।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে কক্সবাজারের টেকনাফ থানাধীন বড়ইতলী পাহাড়ে এক বিশেষ অভিযান চালায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা।
এ সময় দুই কিশোরকে উদ্ধার ও চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম।
পুলিশ জানায়, গত ১ ফেব্রুয়ারি চান্দগাঁও থানার মৌলভীপুকুরপাড় এলাকার বাসিন্দা মো. আব্দুল মান্নানের ছেলে সোহান (১৭) এবং তার প্রতিবেশী মো. জনির ছেলে ইসমাইল ওরফে সাগর (১৬) নিখোঁজ হয়। দুই বন্ধু পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি গ্যারেজে কাজ করত। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে পরিবার প্রথমে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরবর্তীতে স্থানীয়ভাবে তদন্তে বেরিয়ে আসে যে, তাদের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাচার করা হয়েছে। এ ঘটনায় গত ২৬ ফেব্রুয়ারি চান্দগাঁও থানায় মানবপাচার আইনে মামলা করেন ভুক্তভোগীদের অভিভাবকরা।
মামলা হওয়ার পর চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ার অভিযানে নামেন। প্রথমে চট্টগ্রাম থেকে এজাহারনামীয় আসামি মো. আব্দুল কাদের মামুন ও মো. ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থেকে মো. মিলন এবং কক্সবাজারের উখিয়া থেকে মো. মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তফা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানায়, সে মালয়েশিয়ায় শিশু পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য।
তদন্তকারী কর্মকর্তা এসআই জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ারের কৌশলী তৎপরতা ও গোয়েন্দা নজরদারিতে কোণঠাসা হয়ে পড়ে পাচারকারী চক্রটি। পুলিশের অব্যাহত চাপ ও রোহিঙ্গা ক্যাম্পে অভিযানের মুখে নিজেদের রক্ষার্থে চক্রটি জিম্মি থাকা সোহান ও সাগরকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য হয়।
মঙ্গলবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে টেকনাফের বড়ইতলী পাহাড়ে অভিযান চালিয়ে পুলিশ দুই কিশোরকে উদ্ধার করে। এ সময় পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই রোহিঙ্গা নাগরিক এবং পাচার চক্রের অন্যতম সহযোগী।
চান্দগাঁও থানার পুলিশ জানায়, উদ্ধারকৃত কিশোরদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই চক্রের সাথে আরো কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
- • প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ
- • হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি
- • লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ‘গুরুতর ভুল’:বেন গাভির
- • জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী
- • বিশ্বকাপ জয়ে স্পেনই এগিয়ে, বলছে অপ্টা সুপারকম্পিউটার
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- • বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট
- • মিঠাপুকুরে বিষাক্ত মদপানে প্রাণ গেল ৫ জনের
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
