লক্ষীপুরে ৩ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০১:৪৩
লক্ষ্মীপুরের কমলনগরে বিশেষ অভিযানে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ মার্চ) সন্ধা সাড়ে সাতটার দিকে উপজেলার হাজিরহাট ও চরমার্টিন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার লিয়াকত আলীর ছেলে নিহার উদ্দিন ফরহাদ (৩৫), চরমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল গণি (৫৫) এবং একই এলাকার সোহেল (৩৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলনগর থানা পুলিশের দুইটি দল বিশেষ অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেন। এসময় নিহারউদ্দিন ফরহাদের কাছ থেকে ২৩ পিস, আব্দুল গনি ও সোহেলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম বলেন, ‘তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
আরও পড়ুন
- • জেলা পর্যায়ে উন্নত চক্ষুসেবা সম্প্রসারণে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা সরকারের : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- • সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন রোনালদো
- • বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- • রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন- আসল রহস্য কি ?
- • কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ
- • মহেশখালীর কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রভাব, তীব্র গ্যাস সংকট রাজধানীতে
- • ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, কাল রাজধানীতে কনসার্ট
- • তেহরান তেল রপ্তানি করতে না পারলে অন্যরাও পারবে না, হুঁশিয়ারি ইরানের
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
