সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচার
প্রকাশিত: ৩১ মে, ২০২৫, ১২:৫৪
গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম আগামীকাল (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। শনিবার (৩১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য জানান।
তিনি জানান, আগামীকাল রোববার (১ জুন) সকাল সাড়ে ৯টায় কোর্ট প্রসিডিংস বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে (বিটিভি) মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচারকাজ দেখা যাবে সরাসরি টেলিভিশনের পর্দায়। শেখ হাসিনাসহ আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রথম ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিলের এই চিত্র দেখবে পুরো দেশের মানুষ। এতে বিচারের স্বচ্ছতা নিশ্চিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে, হিটলারের নাৎসী বাহিনীর বিচার থেকে শুরু করে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি কিংবা ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার সরাসরি সম্প্রচারের নজির আছে।
এ ছাড়াও, যুক্তরাষ্ট্রের আলোচিত কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েড হত্যার বিচার কাজ, উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান এসান্স এর বিচারের দৃশ্যও সরাসরি সম্প্রচার করে গণমাধ্যম। বিশ্বের অন্তত ২১টি দেশ মামলার গুরুত্ব বিবেচনায় বিচারকাজ সরাসরি সম্প্রচার করে আসছে।
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
