জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানায়ে তাকাইচি
প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫, ১৫:১৫
জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সানায়ে তাকাইচিকে দলীয় প্রধান নির্বাচিত করেছে। এর মধ্য দিয়ে তিনি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ৬৪ বছর বয়সী এই রাজনীতিবিদ টেলিভিশন উপস্থাপক ও হেভি মেটাল ড্রামার হিসেবেও পরিচিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ সহযোগী তাকাইচি ডানপন্থী রক্ষণশীল রাজনীতির প্রবক্তা হিসেবে পরিচিত।
প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির সামনে অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি, স্থবির মজুরি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপড়েনসহ একাধিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দলীয় বিভাজন নিরসন এবং জনসমর্থন ধরে রাখাও হবে তার বড় পরীক্ষার বিষয়।
তাকাইচি ‘আবেনোমিকস’ অর্থনৈতিক নীতি ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। তবে নারীর অধিকারে তার রক্ষণশীল অবস্থান এবং ইয়াসুকুনি মন্দিরে নিয়মিত যাওয়া—তাকে একটি বিতর্কিত রাজনৈতিক চরিত্রে পরিণত করেছে। নিজেকে ‘জাপানের আয়রন লেডি’ হিসেবে দাবি করা তাকাইচি মার্গারেট থ্যাচারের অনুসারী বলেও পরিচিত।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ‘ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ’ ভাইরাল ভিডিও ইস্যুতে তাহেরীর মন্তব্য
- • ভারতে প্রথমবার ডেঙ্গু টিকার অনুমোদন, মিলবে ৪–৬০ বছর বয়সীদের জন্য
- • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট
- • ইরানে মার্কিন অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম
- • কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
- • মুক্তির পর অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি তুললেন রাহুল গান্ধী
- • এমপি গাজী নজরুেল অডিও ভাইরাল
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
