২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০২:৫৪

শিরোনাম
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী ৪৫ দিন পর পুনরায় আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা চালু কাউন্সিলর হত্যাকাণ্ডে আটক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন মালদ্বীপের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান নিরাপত্তা চেয়ে পিয়ার করা জিডি তদন্তের নির্দেশ দিল আদালত ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ঠাকুরগাঁও হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিজেকে বড় করো, বাংলাদেশও বড় হবে: প্রধানমন্ত্রী

আসন্ন নির্বাচনে ইরানের হামলার শঙ্কায় কাঁপছে ইসরায়েল!

আসন্ন নির্বাচনে ইরানের হামলার শঙ্কায় কাঁপছে ইসরায়েল!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ২২:৫০

আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের শীর্ষ গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা। তাদের আশঙ্কা, নির্বাচনী প্রক্রিয়ায় নাশকতা চালাতে প্রার্থী ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হতে পারে।

সোমবার (২৭ জুলাই) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানায়, নেসেটের গোয়েন্দা ও গোপন সংস্থা বিষয়ক উপকমিটির এক গোপন বৈঠকে এ আশঙ্কার কথা তুলে ধরা হয়।

উপকমিটির চেয়ারম্যান ও লিকুদ পার্টির সংসদ সদস্য বোয়াজ বিসমুথ বলেন, নির্বাচনের সময় ইসরায়েলের শত্রুরা পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করবে। এ সময় নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রার্থীদের ওপর শারীরিক হামলার ঝুঁকিও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তার দাবি, ইরান সামরিকভাবে সফল না হওয়ায় এখন দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি, সামাজিক বিভাজন বাড়ানো এবং নির্বাচনী পরিবেশকে সংঘাতমুখী করার চেষ্টা করতে পারে।

এদিকে, সেন্ট্রাল ইলেকশন কমিটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের ডেপুটি প্রেসিডেন্ট নোয়াম সোলবার্গ বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করা হচ্ছে।

এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, একই বৈঠকে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের পরিচালক ডেভিড জিনি সতর্ক করে বলেছেন, ইরানসহ কয়েকটি দেশ আসন্ন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে।

চ্যানেল ১৩-এর বরাতে জানা গেছে, সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে বক্তব্য দেওয়ার সময় ডেভিড জিনিকে বেশ উদ্বিগ্ন দেখা যায়। একই সঙ্গে তিনি শিন বেটকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন