২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০২:৫৪

শিরোনাম
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী ৪৫ দিন পর পুনরায় আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা চালু কাউন্সিলর হত্যাকাণ্ডে আটক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন মালদ্বীপের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান নিরাপত্তা চেয়ে পিয়ার করা জিডি তদন্তের নির্দেশ দিল আদালত ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ঠাকুরগাঁও হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিজেকে বড় করো, বাংলাদেশও বড় হবে: প্রধানমন্ত্রী

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ২০:৩২

ভারতজুড়ে টানা কয়েক সপ্তাহের আন্দোলনের পর সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রতিশ্রুতি অনুযায়ী আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়া না হলে মঙ্গলবার থেকে আবারও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিজেপির দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর মূল দাবিগুলোর একটি পূরণ হওয়ায় ‘সম্মানের খাতিরে’ দিল্লির যন্তর মন্তরে ৩৭ দিনের টানা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছিল।

তবে সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে হওয়া সমঝোতা ভঙ্গ করা হয়েছে।

তিনি দাবি করেন, বিহার ও পশ্চিমবঙ্গে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দিল্লিতে আন্দোলনের লজিস্টিক সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের আটক এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের নজরদারি ও হয়রানির অভিযোগও পাওয়া যাচ্ছে।

আশুতোষ রাঙ্কা বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং দিল্লি পুলিশসহ বিজেপি-শাসিত বা মিত্র রাজ্যগুলোর পুলিশ যাতে নতুন কোনো মামলা না করে, সেই নিশ্চয়তা দিতে হবে। অন্যথায় তারা আবারও রাজপথে নামতে বাধ্য হবেন।

তিনি আরও জানান, আলোচনায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মামলা প্রত্যাহারের লিখিত চুক্তিও মঙ্গলবারের মধ্যে সিজেপির হাতে তুলে দিতে হবে।

গত শনিবার কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর সিজেপি জানিয়েছিল, নিট পরীক্ষা–সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারে নীতিগতভাবে সম্মত হয়েছে কেন্দ্রীয় সরকার।

সংগঠনটি সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে দিয়ে জানিয়েছিল, চার সপ্তাহ পর পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচির পর দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। শুরু থেকেই এসব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে নতুন কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার দাবি জানিয়ে আসছে সিজেপি।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন