২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০২:৫৪

শিরোনাম
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী ৪৫ দিন পর পুনরায় আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা চালু কাউন্সিলর হত্যাকাণ্ডে আটক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন মালদ্বীপের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান নিরাপত্তা চেয়ে পিয়ার করা জিডি তদন্তের নির্দেশ দিল আদালত ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ঠাকুরগাঁও হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিজেকে বড় করো, বাংলাদেশও বড় হবে: প্রধানমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ওয়াশিংটনে নেতানিয়াহু

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ওয়াশিংটনে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৯:৩৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৭ জুলাই) নেভাতিম বিমানঘাঁটি থেকে সরকারি উড়োজাহাজ ‘উইং অব জায়ন’-এ ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করেন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের।

সফরের আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আলোচ্যসূচির শীর্ষে থাকবে ইরান। পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা, আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে শান্তির পরিধি সম্প্রসারণের বিষয়েও আলোচনা হবে।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পরে উড়োজাহাজটি যাত্রা শুরু করে। বিলম্বের কারণ জানানো হয়নি। এছাড়া সাধারণত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হলেও এবার নেভাতিম বিমানঘাঁটি থেকে যাত্রা এবং সফরে কোনো সাংবাদিককে সঙ্গে না নেওয়ার বিষয়েও সরকার কোনো ব্যাখ্যা দেয়নি।

ওয়াশিংটনে পৌঁছে মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন নেতানিয়াহু। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানেও অংশ নেবেন। গ্রাহামকে তিনি ইসরায়েলের "অন্যতম ঘনিষ্ঠ বন্ধু" বলে উল্লেখ করেছেন।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন