'২০৩৬ সালের মধ্যে অর্থের গুরুত্ব হারাবে', দাবি ইলন মাস্কের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৯:৫৮
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী উদ্যোক্তা ইলন মাস্ক দাবি করেছেন, ২০৩৬ সালের মধ্যে অর্থের প্রচলিত গুরুত্ব অনেকটাই কমে যেতে পারে। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবট এমন পর্যায়ে পৌঁছাবে, যেখানে মানুষের চাহিদার তুলনায় অনেক বেশি পণ্য ও সেবা উৎপাদন সম্ভব হবে। ফলে অর্থের প্রয়োজনীয়তাও আগের মতো থাকবে না। খবর ফোর্বসের।
ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের প্রধান সম্পাদক জ্যানি মিন্টন বেডোসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, মানুষ মূলত খাবার, বাসস্থান, যাতায়াত ও বিনোদনের মতো পণ্য ও সেবা কেনার জন্য অর্থ ব্যবহার করে। কিন্তু যদি এআই ও রোবট এত বেশি উৎপাদন করে যে সবার চাহিদা সহজেই পূরণ হয়ে যায়, তাহলে অর্থের গুরুত্ব স্বাভাবিকভাবেই কমে যাবে।
তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ২০৩৬ সালের মধ্যে এআই ও রোবটের বুদ্ধিমত্তা মানুষের তুলনায় এতটাই এগিয়ে যেতে পারে যে তাদের ওপর মানুষের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
মাস্কের ভাষায়, যদি এআই ও মানুষের বুদ্ধিমত্তার ব্যবধান মানুষের সঙ্গে শিম্পাঞ্জির ব্যবধানের চেয়েও বেশি হয়ে যায়, তাহলে শিম্পাঞ্জিরা যেমন মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না, তেমনি মানুষের পক্ষেও এআইকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
তার ধারণা, আগামী পাঁচ বছরের মধ্যেই এআই সম্মিলিত মানব বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে। মানুষ হওয়া ছাড়া প্রায় সব ধরনের কাজেই এআই মানুষের চেয়ে দক্ষ হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।
তবে ভবিষ্যতে অর্থের গুরুত্ব কমে গেলে কী ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বা মুদ্রা চালু থাকবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেননি টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী।
এআইয়ের দ্রুত অগ্রগতিকে ইতিবাচকভাবেই দেখছেন মাস্ক। তিনি বলেন, এই প্রযুক্তির বিকাশ থামানোর বাস্তবসম্মত কোনো উপায় নেই। এমনকি থামানোর সুযোগ থাকলেও সেটি ব্যবহার করা উচিত কি না, তা নিয়েও তার সন্দেহ রয়েছে।
এদিকে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও সম্প্রতি একই ধরনের মন্তব্য করেছেন। তার দাবি, বিশ্ব ইতোমধ্যেই এমন এক পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে এআই দ্রুত মানুষের সক্ষমতাকে অতিক্রম করছে এবং মানবসভ্যতা ‘সিঙ্গুলারিটি’র যুগে প্রবেশের দ্বারপ্রান্তে রয়েছে।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • 'রিয়াল মাদ্রিদের উচিত ভিনিসিয়ুসকে বিক্রি করে দেওয়া'
- • অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী
- • ৪৫ দিন পর পুনরায় আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা চালু
- • আলিম পরীক্ষায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার
- • কাউন্সিলর হত্যাকাণ্ডে আটক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন
- • মালদ্বীপের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান
- • নিরাপত্তা চেয়ে পিয়ার করা জিডি তদন্তের নির্দেশ দিল আদালত
- • ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা, আছেন ওসমান হাদিও
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
