ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭১৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ০৯:৩৭
ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সোমবার (২৯ জুন) সর্বশেষ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত ২২ হাজার ৬১৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৩৪ জন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৫৫টি ভবন, যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে।
হোর্হে রদ্রিগেজ আরও বলেন, গত বুধবারের ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৬০৯টি আফটারশক অনুভূত হয়েছে। সোমবারও একটি শক্তিশালী কম্পন অনুভূত হলেও এতে নতুন করে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্ক করে জানিয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভূমিকম্পে শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার বা তারও বেশি হতে পারে। সংস্থাটির প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৪৪ শতাংশ।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আরও অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। ফলে উদ্ধার অভিযান এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুন
- • ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রীড়া বাজিতে কঠোর শাস্তির ঘোষণা
- • ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত
- • গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর
- • ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার
- • সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র
- • স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি, সোশাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া
- • সমঝোতা ভাঙলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিল ইরান
- • জাপান ম্যাচের পারফরম্যান্স ও নিজের মাঠে নামা সম্পর্কে যা বললেন নেইমার
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
