৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৬

শিরোনাম
গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র নতুন ৩টি উপজেলা ও ১টি থানা গঠনের সিদ্ধান্ত সরকারের তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার ঘোষণা চীনের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন ব্যাংক হলিডে: বুধবার বন্ধ থাকবে সব লেনদেন

মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, ট্রাম্পের বরখাস্তের ক্ষমতা বহাল

মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, ট্রাম্পের বরখাস্তের ক্ষমতা বহাল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ০৯:৩৩

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনস্থ সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করার সাংবিধানিক ক্ষমতা বহাল রেখেছে। একই সঙ্গে পৃথক এক রায়ে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)-এর স্বাধীনতা বজায় রাখার গুরুত্বও পুনর্ব্যক্ত করেছে আদালত।

মঙ্গলবার দেওয়া ৬-৩ ভোটের সংখ্যাগরিষ্ঠ রায়ে আদালতের রক্ষণশীল বিচারপতিরা ডেমোক্রেটিক ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) কমিশনার রেবেকা স্লটারের করা আপিল খারিজ করে দেন। রায়ে বলা হয়, অধীনস্থ নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব থেকে অপসারণের ক্ষেত্রে প্রেসিডেন্টের সাংবিধানিক কর্তৃত্ব রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় আইনি বিজয়। প্রশাসনের বিভিন্ন দপ্তরে পুনর্গঠন এবং গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা আরও সুসংহত হবে। রায়ের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প একে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন।

অন্যদিকে, ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে অপসারণ সংক্রান্ত পৃথক মামলায় ৫-৪ ভোটে ভিন্ন সিদ্ধান্ত দেয় সুপ্রিম কোর্ট। আদালত জানায়, প্রেসিডেন্ট যথাযথ ও যৌক্তিক কারণ দেখাতে পারলে ফেড গভর্নরকে অপসারণ করতে পারবেন। তবে নির্দিষ্ট কারণ ছাড়া এমন পদক্ষেপ নেওয়া যাবে না।

রায়ে আরও বলা হয়, বিশ্বের বৃহত্তম অর্থনীতির মুদ্রানীতি নির্ধারণকারী প্রতিষ্ঠান হিসেবে ফেডারেল রিজার্ভের কাঠামোগত স্বাধীনতা বাস্তব ও দৃশ্যমান—উভয় ক্ষেত্রেই বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে লিসা কুককে আইন অনুযায়ী প্রাপ্য প্রক্রিয়াগত সুরক্ষা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

রায়ের প্রতিক্রিয়ায় লিসা কুক বলেন, এই সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে আরও শক্তিশালী করেছে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত নীতিনির্ধারণের গুরুত্বকে পুনর্ব্যক্ত করেছে।

উল্লেখ্য, অতীতে সুদের হার কমানোর দাবিতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে ফেডের ওপর চাপ প্রয়োগ করেছিলেন। আর লিসা কুককে অপসারণের প্রচেষ্টা ফেডের ১১১ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: এএফপি।

আরও পড়ুন