২৯ জুন ২০২৬, সোমবার, ২১:২৫

শিরোনাম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় বিশেষ বরাদ্দ ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৪৫ জন হার্টের রিং ও চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে-প্রধানমন্ত্রী এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায়ে গঠিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি

১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৮:২৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ শুরুর পূর্বে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১০ সালে সবশেষ ইংল্যান্ডে টেস্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। তাতে প্রায় ১৭ বছর পর ইংলিশদের মাটিতে সাদা পোশাকের ম্যাচ খেলতে যাচ্ছে টাইগাররা। ম্যাচটি আগামী বছরের মে মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) বাইরে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে লাল-সবুজের দল। তবে ম্যাচের সম্ভাব্য সময় জানা গেলেও ভেন্যু নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের ওপর। তবে লডর্স বা ওভালেই একমাত্র টেস্টটি আয়োজন করার সম্ভাবনা বেশি।

২০২৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। এরপর টেস্টের ঐতিহাসিক ১৫০ বছর পূর্তি উপলক্ষে মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশেষ টেস্ট খেলবে ইংলিশরা। পরে মে মাসে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে তারা।

২০২৭ সালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষেই টানা নয়টি টেস্ট খেলবে ইংল্যান্ড। অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে খেলা বেন স্টোকসদের জন্য লাল বলের প্রস্তুতির সুযোগ তৈরি করবে। সবশেষ অ্যাশেজের আগেও তারা জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলে নিজেদের প্রস্তুত করেছিল।

সম্প্রতি লর্ডসের উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে। চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ১১৫ রানের জয়ের ম্যাচ চার দিনে শেষ হলেও সেখানে খেলা হয়েছে মাত্র ১৬৬ ওভার। ফলে বোলিং সহায়ক উইকেট নিয়ে সমালোচনার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওভালে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ইসিবি।

যদি ডব্লিউটিসির ফাইনাল লর্ডসে না হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে টেস্টটি সেখানেই আয়োজন করা হতে পারে। তবে এমন সিদ্ধান্ত চূড়ান্ত হলে ইংল্যান্ডের বিপক্ষে সাতটি টেস্টের মধ্যে চারটিই হবে লন্ডনে, উত্তর ইংল্যান্ডে কোনো টেস্ট ম্যাচ আয়োজন করা হবে না।

এদিকে, ইংল্যান্ডের মাটিতে সবশেষ ২০১০ সালে টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল। সেই সফরে ফাইফার পেয়েছিলেন সাকিবও। ২০১০ সালের ইংল্যান্ড সফরের সেই স্কোয়াডের কেবল মুশফিকুর রহিম বর্তমানে টেস্ট দলে খেলছেন।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন